নিরবিচ্ছিন্ন পানি প্রবাহ পেতে আশুগঞ্জে কৃষকদের মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১০:০৫ পিএম


নিরবিচ্ছিন্ন পানি প্রবাহ পেতে আশুগঞ্জে কৃষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্প'র সেচ পানির প্রধান খাল এবং রিজার্ভার অবৈধভাবে বালি দিয়ে ভরাট করার প্রতিবাদে ও নিরবিচ্ছন্ন পানি প্রবাহ পেতে কৃষকরা মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছে।  শনিবার সকালে উপজেলার গোলচত্তর এলাকায় আশুগঞ্জ এগ্রো-ইরিগেশন প্রকল্প সেচ পানি রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রকল্পের সেচ পানি ব্যবহারকারী তিন শতাধিক কৃষক অংশ নেয়।

বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুর, সোহাগপুর প্রকল্পের ম্যানেজার হাজি মো. শামীম, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান প্রমূখ। এসময় বক্তারা, পানির প্রবাহ ঠিক রাখার স্বার্থে খালগুলি বালুমুক্ত করে কৃষকদের বাঁচানোর দাবী জানান।  মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, একটি প্রতিষ্ঠানের দপ্তর ও আবাসিক এলাকা স্থাপনের জন্য সেচ প্রকল্পের রিজর্ভার বালি দিয়ে ভরাট করা হচ্ছে। 
Ads