কক্সবাজারে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব
১৬ নভেম্বর ২০১৯, ০২:০৯ পিএম
ছবি - সংগৃহীত
কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে শুক্রবার রাতে পাঁচ হাজার ৯৫০টি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।আটকরা হলেন- টেকনাফের লেদা এলাকার মো. ইরফান, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজল দাস।
র্যাব-১৫ এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় দুইজনকে আটক করা হয়েছে। এ সময় পাঁচ হাজার ৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
































