চাঁদপুর বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
১১ নভেম্বর ২০১৯, ০৫:৪৩ পিএম
ছবি - সংগৃহীত
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট বাজার ব্যবস্থপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার ২য় তলায় একটানা ভোট অনুষ্ঠিত হয়। দিনভর থেমে থেমে বৃষ্টি বৌরি আবহাওয়ার মাঝে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা ও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে ভোট কেন্দ্রে আসেন। ভোটারদের নিরাপত্তার জন্য কঠোর আইনি ব্যবস্থা রাখা হয়। বাবুরহাট বাজারের নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদকসহ মোট ২৫জন প্রার্থীর প্রতিদ্ধন্ধিতা করেন। এর মধ্য সভাপতি সাধারন সম্পাদকসহ ১১জন বিজয়ী হন।
সভাপতি মোবাইল প্রতীকে দেলোয়ার হোসেন খান ৫ শত ২৪ পেয়ে বিজয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছাতা প্রতীকে দেলোয়ার হোসেন ঢালী ৪ শত৬২ ভোট পান। সাধারন সম্পাদক পদে ২বারের নির্বাচিত সাধারন সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির দুলাল মাল মাছ প্রতীকে ৫ শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কাজী মোস্তফা আনারস প্রতীকে, ৪শত ৫৯ ভোট পান, সহ সভাপতি পদে ছায়েদ গাজী, যুগ্ম সাধারন সম্পাদক পদে মাসুদ পালোয়ান, কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম রিপন, ১নং ওয়ার্ড সদস্য পদে বাবুল মৃধা কালু, বিজয় কৃষ্ণপাল, ২নং ওয়ার্ডের সদস্য পদে হেলাল মিজি, মুজাম্মেল হোসেন লিটন মিজি, ৩ নং ওয়ার্ডের সদস্য পদে সাইফুল ইসলাম কাউছার মাল, আলহাজ্ব মেহেদী হাছান মাল নির্বাচিত হন।
নির্বচানে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সেলর আবু ইউসুফ খান বাহাদুর, ফরিদা ইলিয়াছ, শাহনাজ রহমান। ক্যাপশানঃ বাবুরহাট বাজার ব্যবস্থপনা কমিটির নির্বাচনে বিজয়ী প্রার্থীগনসহ নির্বাচন কমিশনারগন।
































