রায়পুর মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৫ পিএম


রায়পুর মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭নং বামনী ইউপিস্থল  হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসা ও  কাজীর দিঘীর পাড় সমাজ কল্যান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার কাজীর দীঘির পাড় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বালাগাত উল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নংবামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি,কাজীর দিঘীর পাড় সমাজ কল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সমাজ সেবক মোরশেদ চৌধুরী, কেরোয়া ইউনিয়নের ইউপি সদস্য সিপন মোল্লা। 

 
 

Ads