লামায় অবৈধ বালু উত্তোলনের মোবাইল কোর্ট : ড্রেজার মেশিনে আগুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ অক্টোবর ২০১৯, ০৯:১৪ পিএম


লামায় অবৈধ বালু উত্তোলনের মোবাইল কোর্ট : ড্রেজার মেশিনে আগুন

বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালি ইউনিয়নের সাপের ঘেরা নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত সিদ্দিকা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করে লামা উপজেলা প্রশাসন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনগুলো পুড়ে দেওয়া হয় এবং প্রায় ২০০ মিটারের মতো ফাইপ ধ্বংশ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করার সময় ঘটনা স্থলে মালিক পক্ষের কেউকে পাওয়া যায় নি এবং কর্মচারী যারা কাজ করছিলো তারাও খবর পেয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

এই অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে ছিলো লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সহ সঙ্গীয় পুলিস ফোর্স।

এ ব্যাপারে লামা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত সিদ্দিকা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কেউকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয় নি। সুতরাং বালু যা তুলছে সবি অবৈধ। যদি এই অবৈধ বালু উত্তোলনের তথ্য কেউ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নিবো।

Ads