ক্যাচের বিশ্ব রেকর্ড এবং তানজিদের ফিফটি বাংলাদেশের দাপুটে জয়
০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
সিরিজের প্রথম দুই ম্যাচে হয়েছিলেন ব্যর্থ। প্রথম ম্যাচে ২ রান করা তানজিদ দ্বিতীয় ম্যাচে করেন ৭ রান। তবে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন বাংলাদেশ ওপেনার। ৩৫ বলে ফিফটি করেছেন তানজিদ। টি–টোয়েন্টিতে এটি তাঁর ১১তম ফিফটি।
তাঁর ফিফটিতে সিরিজের শেষ টি–টোয়েন্টি সহজেই জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৩৩ রানে অপরাজিত ছিলেন পারভেজ।
সিরিজের প্রথম ম্যাচে হারা বাংলাদেশ পরের দুই টি–টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করল।
ম্যাচসেরা হয়েছেন তানজিদ। ৪ উইকেট নিয়ে সিরিজসেরা মেহেদী হাসান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১১৭ (স্টার্লিং ৩৮, ডকরেল ১৯; মোস্তাফিজ ৩/১১, রিশাদ ৩/২১)। বাংলাদেশ: ১৩.৪ ওভারে ১১৯/২ (তানজিদ ৫৫*, পারভেজ ৩৩; টেক্টর ১/১৭, ইয়াং ১/৩০)। ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা: তানজিদ হাসান। সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী। সিরিজসেরা: মেহেদী হাসান।






























