আবাহনীর বিপক্ষে মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম


আবাহনীর বিপক্ষে মাঠে নামছেন সাকিব

ছবি- সংগৃহীত।

 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডে আবাহনীর বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। হাই-ভোল্টেজ এই ম্যাচে শেখ জামালের হয় মাঠে নামছেন সাকিব আল হাসান।

 

জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের কথা অনুযায়ী আজ মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু ২ দিন আগেই হুট করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার। একদিন বিরতি নিয়ে আজ মাঠেও নামছেন সাকিব।


জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আবাহনীর ১০ ক্রিকেটারকে। যে কারণে খেলোয়াড় সংকটে পড়েছিল ক্লাবটি। তবে আজ আবাহনীর জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন স্কোয়াডে থাকা ৩ ক্রিকেটার।

 

অনুমতি পাওয়া ক্রিকেটার হলেন- বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, পেসার তানজিম সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

Ads