বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম


বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ছেন সাকিব!

সাকিব আল হাসান।

 

হঠাৎ করেই দেশের ক্রিকেটে সরগরম অবস্থা। ওয়ানডে বিশ্বকাপের মাত্র ৮ দিন বাকি থাকলেও এখনও দল ঘোষণা করেনি টাইগাররা। এরই মধ্যে নতুন অনিশ্চয়তার গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিশ্বকাপের আগে বাংলাদেশের অধিনায়ক থেকে সরে যেতে পারে সাকিব আল হাসান।

 

এর আগে তামিম ইকবাল ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তারা। সংবাদমাধ্যম থেকে জানা যায়, চোট থাকায় বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলার কথা জানিয়েছেন এই ওপেনার। অন্যদিকে তামিমের এই দাবি মানলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়ে রাখেন সাকিব আল হাসান।

 

এই দ্বন্দ্বের কারণে সোমবার রাতে আবারও পাপনের বাসভবনে আলোচনা চলে। এবার বোর্ড সভাপতি পাপন বৈঠক করেন সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। যে আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব।

 

গেল শনিবার তামিম নিজেও জানিয়েছিলেন, তিনি পুরোপুরি ফিট নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় ভুগেছেন অস্বস্তিতে। যে কারণে বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।

 

এদিকে তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব।

Ads