দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবীতে মানববন্ধন
২১ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনে ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে কালীগঞ্জে বাংলাদেশ কংগ্রেস এর মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার(২০আগষ্ট) বিকেল ৪ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জের প্রাণকেন্দ্র তুষভান্ডারে বাংলাদেশ কংগ্রেস কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় যুগ্মসাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো.দেলাব্বর হোসেন, আরো উপস্থিত ছিলেন আব্দুর সালাম সদস্য সচিব লালমনিরহাট জেলা শাখা,সুধান চন্দ্র রায় যুগ্মআহবায়ক কালীগঞ্জ, সহ বাংলাদেশ কংগ্রেস এর লালমনিরহাটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেত্ববৃন্দ।
মানববন্ধনে প্রধান অতিথি মো.দেলাব্বর হোসেন বলেন"বাংলাদেশ কংগ্রেস সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা হিংসা বিদ্বেষ ও সংঘাত মুক্ত রাজনীতি চাই। আমাদের দেশে প্রধান দুইটি রাজনৈতিক দলের মধ্যে এক দল ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় এবং আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে দ্রব্যমূল্যের অবস্থা জোয়ার ভাটার মত,সকালে একরকম আবার বিকেলেই আরেক রকম"।
আসন্ন জাতীয় নির্বাচনে তিনি একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন,ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সহ সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবী করেন।
আগামী নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস তাকে মনোনয়ন দিলে তিনি লালমনিরহাট-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিপ্রায় ব্যাক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন।




















