কুড়িগ্রামে চারাগাছ উপহার পেল প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের নাগরিকরা
০৯ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
'সবুজ করি কুড়িগ্রাম' এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ কর্মসূচি গত ১৮জুলাই থেকে শুরু হয় এবং ইতিমধ্যে এই কর্মসূচির মাধ্যমে বুধবার (৯আগস্ট) রাজারহাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের নাগরিকদের মাঝে চারাগাছ বিতরণের মাধ্যমে প্রায় ৪০হাজার চারাগাছ বিতরণ করে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
কুড়িগ্রাম জেলাকে সবুজ নগরীতে রুপান্তর করার প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ উদ্যোগ 'সবুজ করি কুড়িগ্রাম' কর্মসূচির ২য় ধাপের শেষ পর্যায়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে সুবিধাভোগী ৩শত ৪টি পরিবারের মাঝে ৫শত ফলজ, বনজ, ঔষধি চারাগাছ বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি), কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লা হিল জামান প্রমুখ।
জেলা পুলিশের পক্ষ থেকে 'সবুজ করি কুড়িগ্রাম' কর্মসূচির মাধ্যমে চারাগাছ বিতরন করায় রংপুরের বিভাগীয় কমিশনার সহ সকলে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের এটি একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে সবুজ করি কুড়িগ্রাম কর্মসূচির মাধ্যমে থানায় আগত সম্মানিত সেবাগ্রহীতা, জেলখানা থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সম্মানিত নাগরিক, সংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রায় ৪০হাজার চারাগাছ বিতরণ করছি এবং বিভিন্ন থানা এলাকায় রাস্তার পাশে চারাগাছ রোপণ ও তার পরবর্তী রক্ষণাবেক্ষণ, পরিচর্যা অব্যহত রেখেছি। ভবিষ্যতে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।
পুলিশ সুপার আরো উল্লেখ করেন Climate Justice নিশ্চিত করার জন্য সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছন। প্রতি ইঞ্চি জমিকে প্রোডাকটিভ করার নির্দেশনা দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন বৃক্ষরোপনের। নাগরিক হিসাবে আমাদের এই ধরনীকে উপযোগী রাখতে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
তাছাড়া পুলিশ হিসাবে আমরা মনে করি, যারা প্রকৃতির সাথে, প্রকৃতিকে নিয়ে Neuro-balanced being হিসাবে জীবন যাপন করে, তারা অপরাধ প্রবণ হয়না। গাছ লাগানো, বইপড়া ইত্যাদি ইতিবাচক অপশনসমূহকে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে, নেতিবাচক কাজসমুহ যেমন, মোবাইল আসক্তি, জুয়া, নেশা আসক্তি কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি 'সবুজ করি কুড়িগ্রাম' কর্মসূচীর মাধ্যমে সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা কুড়িগ্রাম জেলাকে জলবায়ু সহিষ্ণু আপরাধহীন সমাজে রুপান্তর করতে সক্ষম হবো।




















