কালীগঞ্জে প্রভাবশালীদের জমি সংক্রান্ত মামলায় সর্বস্বান্ত হচ্ছে কয়েকটি পরিবার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম


কালীগঞ্জে প্রভাবশালীদের জমি সংক্রান্ত মামলায় সর্বস্বান্ত হচ্ছে কয়েকটি পরিবার

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে মামলা দিয়ে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী এলাকার প্রভাবশালী, আব্দুল হক,আব্দুল কাদের ও আব্দুল রশিদ এর বিরুদ্ধে।

 

সরেজমিনে জানা গেছে  সুন্দ্রাহবী গ্রামের হেকিম আবেদ আলীর কবুলিয়াতও জমি এস,এ -২৭৩৩ দাগে ১১৩ শতাংশ জমি কাবিলিয়ত পায়। তার মধ্যে ২৭ শতাংশ জমি আব্দুল মজিদ এর কাছে বিক্রয় করে। আবদুল মজিদ মা'রা যাওয়ার পর তার ওয়ারিশরা আব্দুল হক,আব্দুল কাদের,আব্দুল রশিদ, অবৈধ পন্থা অবলম্বন করে,ভূয়া ভাবে ৯০ সালে তাদের তিনজনের নামে ১১৩ শতাংশ জমি রেকর্ড করে নেন।

 

লালমনিরহাট বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন,হেকিম আবেদ আলীর ওয়ারিশ বর্গ - মামলা নং ৭১/২১।

 

ভুক্তভোগী অসহায় পরিবারের হেকিম আবেদ আলীর পুত্র মৃত্যু গোলজার হোসোন, গোলাম মোস্তফা, মৃত্যু নুর-ইসসলাম, শাজাহান আলী, আয়নাল হক, তার নাতি পুতির  ওপর উপর চলছে হয়রানি মূলত মিথ্যা মামলা হামলা ও নির্যাতন।  ২০২১ সাল থেকে বিভিন্ন মামলা দায়ের করে পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে প্রভাবশালীরা। মামলা নাম্বার গুলো - জি আর - ১০৩/২১,  জি আর - ১৪৫/২১, জি আর-৩৫৫/২১, জি আর-২৯৪-২১, এম আর-২১৮/২১, এম আর-৮৭/২১, জি আর -৩৬/২৩, সি আর-১৯৪/২১।  সেই সাথে টাকার বিনিময়ে বিভিন্ন ভাবে পুলিশ নির্যাতনের শিকার হচ্ছে ওই পরিবার।

 

আরও জানা গেছে  উক্ত জমিটি মৃত্যু হেকিম আবেদ আলী ও তার পরিবার বর্গ ভোগদখল করিয়া আসিতেছে। যার মধ্যে একটি মাছের প্রজেক্ট  রহিয়াছে, এবং উক্ত জমির বিষয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত)  আব্দুল কাদের কর্তৃক  স্বাক্ষরিত একটি চিঠি পাওয়া গেছে যার স্মারক নং- ১৩৯। সেখানে লিখা আছে তদন্ত কালে দেখা যায় উক্ত জমি আবেদ আলী ও তার পরিবারের ভোগ দখলে আছে এবং মাছ চাষাবাদ হচ্ছে। তিনি চিঠি তদন্ত প্রতিবেদন পেশ করেন।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার (ওসি) ইমতিয়াজ কবীর বলেন,  উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Ads