লালমনিরহাটে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম


লালমনিরহাটে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোরসালিন (৭) ও আতিকুর রহমান আশিক (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের কাল্টুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোরসালিন ওই এলাকার মাজেদুল রহমানের পূত্র ও আতিকুর রহমান একই এলাকার আশিক বাবুল হোসেনের পূত্র।

 

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করছিলো ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় তারা। পরে অনেক খোজাখুজির পর পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

Ads