লালমনিরহাটে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম


লালমনিরহাটে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

 

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও শান্তি শোভাযাত্রায় মানুষের ঢল নামে।শোভাযাত্রা মিশন মোড় চত্বরে এসে পৌছালে কেন্দ্রীয় নেতা ও জেলার নেতারা বক্তব্য রাখেন।

 

বুধবার (১৯জুলাই) বিকাল ০৩টায় লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা বের হয়।হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহনে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে মিশন মোড় গোল চত্বরে অবস্থান নেয়। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দী,কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমী,লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান,জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন।এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন বাদল, পৌর আওয়ামীলীগ,জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ,জেলা স্বেচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমিকলীগ, জেলা মহিলা আওয়ামিলীগ,জেলা কৃষকলীগ সহ উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দী তার বক্তৃতায় বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ দিতে দিতে এখন ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা হতাশ হয়ে তত্ববধায়ক সরকারের দাবীতে দেশে আগুন সন্ত্রাশ করার পরিকল্পনা করছে,আওয়ামিলীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে যাতে তারা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে। একারনেই আজকে নেতা কর্মীরা উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করছে দেশ ব্যাপী

Ads