কালীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন
২৮ মে ২০২৩, ০৮:৩৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
(২৭ মে শনিবার) রাত ৮টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে , কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, জামাল হোসেন খোকন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাকিবুজ্জামান আহমেদ ।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু , প্রধান বক্তা লালমনিরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট সরিফুল ইসলাম রাজু , সন্বালনায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, সহ কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ।
এ সময় প্রধান অতিথি রাকিবুজ্জামান আহমেদ বলেন,আওয়ামী লীগ সরকারের ক্ষমতার আমলের ১৫ বছরের সারাদেশে যে পরিমান উন্নয়ন হয়েছে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। লালমনিরহাট জেলার বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যা বিএনপির আমলে হয় নি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হবে। তাই কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে । মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়ন হয়েছে, মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে। কিন্তু মানুষের এই শান্তি নষ্ট করার জন্য বিএনপি ও জামাত শিবির বিভিন্ন শোরযন্ত্র করে মানুষের এই শান্তি কেড়ে নেওয়ার পায়তারা করছে তাই আমাদের সবাইকে ঐক্য বদ্ধ হয়ে বিএনপি ও জামাত শিবিরের বিরুদ্ধে রুকে দাড়াতে হবে। এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
পরিশেষে, কালীগঞ্জ উপজেলার সকল ইউনিটের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব প্রাপ্ত সকল নেতা কর্মীকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভাপতি জামাল হোসেন খোকন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




















