আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চাপারহাট শাখার শুভ উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ এপ্রিল ২০২৩, ০২:৪৭ পিএম


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চাপারহাট শাখার শুভ উদ্বোধন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চাপারহাট বাজার আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

১৭ এপ্রিল সোমবার দুপুর ২ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটে আলআরাফাহ্ ইসলামী ব্যাংকের  চাপারহাট বাজার আউটলেট ৭১৬ তম শাখার শুভ উদ্বোধন করা হয়।

 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর শিয়ালখোয়া ও চাপারহাট আউটলেটের এজেন্ট মোঃ রূহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃশাখাওয়াত হোসেন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ,এজেন্ট ব্যাংকিং ভিশন প্রধান কার্যালয় ঢাকা,বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রংপুর শাখার এডিপি শাখা ব্যবস্থাপক এ এন এম সাজেদুল,মো.জামাল হোসেন খোকন, সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,কালীগঞ্জ উপজেলা শাখা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আলআরাফাহ্ ইসলামী ব্যাংক,আধুনিক ব্যাংকের অনন্য সমন্বয় এ ব্যাংকের লেনদেনের তথ্য মোবাইল এর মাধ্যমেই সব জানা যাবে।চাপারহাট এলাকায় ব্যাংকটির সফলতায় তিনি সকল ব্যবসায়ীর সহযোগীতা কামনা করেন।

 

Ads