কালীগঞ্জে খেলতে গিয়ে চারদিন ধরে নিখোঁজ ১১ বছরের শিশু
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম
মোঃ সোহাগ।
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর সতীরপাড় গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে মোঃ সোহাগ নামে ১১ বছরের এক শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় সোমবার শিশুটির বাবা একাব্বর আলী কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ শিশু মো সোহাগ উপজেলার চন্দ্রপুর গ্রামের একাব্বর আলীর ছেলে।
নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ১৭/০২/২০২৩ ইং- শুক্রবার দুপুর ১২ ঘটিকায় খেলার কথা বলে শিশু বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি।
পরে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)এটিএম গোলাম রসুল বলেন, গত সোমবার শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠানো হয়েছে।




















