লালমনিরহাটে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন
১৮ জানুয়ারি ২০২৩, ১১:৪২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বর্ণাঢ্য আয়োজন, ও কেক কাটার মধ্যে দিয়ে লালমনিরহাটে জনপ্রিয় চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার জেলার সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এশিয়ান টিভির লালমনিরহাট প্রতিনিধি নিয়ন দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। এসময় লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এশিয়ান টিভির এশিয়ান টিভির ১০ম বছর পেরিয়ে ১১ তে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।




















