রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০ পিএম


রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

ছবি- সংগৃহীত।

 

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপারসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত বাসযাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রবিবার দিবাগত রাত ১২টার পরে রংপুর–দিনাজপুর মহাসড়কে ইকোরচালী হাজীপাড়া এলাকায় খারুভাজ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ তাদেরকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন।

 

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ।

 

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে।

Ads