লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
১৩ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬ পিএম
লালমনিরহাট আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় ইয়াকুব আলী (৯৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াকুব আলী জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে পূর্ব দৈলজোর এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি আন্তঃনগর ট্রেনের ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে খোঁজ-খবর নিয়েছি। মরদেহটি পরিবার উদ্ধার করে বাসায় নিয়ে গেছে।
ও/এফ




















