বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন মেধাবি ছাত্র
০৬ ডিসেম্বর ২০২১, ০৫:২৯ পিএম
নিহত আবুল কালাম আজাদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায়, ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যূতিক তার থেকে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন মেধাবী ছাত্র আবুল কালাম আজাদ। গত ৫ ডিসেম্বর (রোববার) রাত ৮ টার সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ক্রোড়গাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে নিহত আবুল কালাম আজাদ গাইবান্ধা সরকারী কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এর ৩য় বর্ষের ছাত্র ছিল।
আবুল কালাম আজাদ এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ও/এফ




















