পুত্রবধূকে ৭ দফায় ধর্ষণ করল শ্বশুর
০৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪০ পিএম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের ঘটনা নিজ চোখে দেখে ফেলে স্বামী হাবিবুর রহমান (২৫)। এরপর লজ্জ্বা আর ক্ষোভে নিজেই বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে সে। এ ঘটনায় হাবিবুর রহমান ও তার স্ত্রী দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর তালুক পলাশী গ্রামে নিজ বাড়িতে বিষপানে আত্নহত্যার চেষ্টা করেন হাবিবুর রহমান। তিনি ওই গ্রামের মোকসুদার রহমানের ছেলে। ওই ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে স্বপরিবারে পালিয়েছেন লম্পট মোকসুদার রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর তালুক পলাশী গ্রামের মোকসুদার রহমানের ছেলে অটোচালক হাবিবুর রহমান তিন মাস আগে প্রতিবেশি এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নববধূ শ্বশুর বাড়িতেই অবস্থান করেন। স্বামী দিনের বেলায় অটো চালাতে বাহিরে ব্যস্ত থাকেন। তার শ্বাশুরীও অন্যের বাড়িতে কাজে চলে যায়। এই সুযোগেই ধর্ষক শ্বশুর মোকসুদার এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটায়।
গত সপ্তাহে নববধূ জ্বরে আক্রান্ত হলে ওষুধ এনে দেন শ্বশুর মোকসুদার রহমান। এ সময় নববধূকে ঘুমের ওষুধ খাওয়ায়ে অচেতন করে ধর্ষণ করে। পরের দিনও শ্বশুর তাকে কু-প্রস্তাব দিলে সে নারাজী জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর নববধূকে মারপিট করলে চোখে আঘাত পান। অবশেষে ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয় দফায় পুত্রবধূকে ধর্ষণ করে লম্পট শ্বশুর মোকসুদার রহমান (৪৮)। এভাবে সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণের শিকার নববধূ বিষয়টি তার স্বামী ও শ্বাশুরীকে জানায়।
গত শুক্রবার (৩ ডিসেম্বর) দিনে অটো রিক্সা নিয়ে বাহিরে গিয়ে কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে নিজ চোখেই বাবার অপকর্ম দেখেন হাবিবুর রহমান। বাবার ওপর প্রচন্ড ক্ষিপ্ত হন ছেলে হাবিবুর রহমান। লম্পট বাবাকে ধাওয়া করেও আটক করতে পারেনি সে।
এ ঘটনায় গত রোববার (৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বাবা ছেলের মাঝে পুনরায় বিতর্ক হলে নিজ বাড়িতে প্রকাশ্যে বিষপানে আত্নহত্যার চেষ্টা চালায় অটোচালক হাবিবুর রহমান। পরিবারের লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
নির্যাতিত নববধূ বলেন, বাড়িতে কেউ না থাকায় প্রথম দিন ঘুমন্ত অবস্থায় শ্বশুর ধর্ষণ করে। দ্বিতীয় দিন বাধা দেয়ায় চোখে ঘুসি মেরে আহত করে তারপর ধর্ষণ করে। এভাবে ৭দিন লাগাতার ধর্ষণ করে। বিষয়টি স্বামী ও শ্বাশুরীকে জানিয়েছি। তারা প্রথমে বিশ্বাস করেনি। শেষদিন স্বামী নিজেই দেখেছেন। এই ক্ষোভে স্বামী বিষপানে আত্নহত্যার চেষ্টা করেছে। তিনি লম্পট শ্বাশুরের বিচার দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, লম্পট মোকসুদার রহমান অনেক মেয়ের এমন সর্বনাশ করেছেন। একাধিক গ্রাম্য বিচারে তাকে সতর্ক করা হলেও তার চরিত্রের সংশোধন হয়নি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, শ্বশুর কর্তৃক নববধূকে ধর্ষণের ঘটনা লোকমুখে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ও/এফ




















