গোবিন্দগঞ্জে মোবাইল কোর্টের আভিযানে পাঁচ ব্যারেল তেল জব্দ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ নভেম্বর ২০২১, ০৫:৩৯ এএম


গোবিন্দগঞ্জে মোবাইল কোর্টের আভিযানে পাঁচ ব্যারেল তেল জব্দ

ছবি- সংগৃহীত।

গোবিন্দগঞ্জে মামা ভাগ্নে সরিষা ওয়েল মিলে সরিষা তৈল এর সাথে সয়াবিন তৈল মিশানোর সময় হাতে নাতে ধরে ফেলে গাইবান্ধা ডিবি পুলিশ। জানা যায়, পঁচা সরিষা দিয়ে  উৎপাদিত সরিষার তৈল এর সাথে পামওয়েল ও সয়াবিন মিশিয়ে  অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তৈল বাজার যাত করে আসছিল মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল।

 

পুলিশ জানায়, অভিযানে তারা দেখতে পেয়েছে, মিলের ভিতরে অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে যত্রতত্র সরিষার তৈল মজুত করে রাখা হয়েছে যা রান্নার কাজে ব্যবহার ও খাওয়ার অনউপযোগী।

 

পূর্বেও এ মিলে জরিমানা করা হয়েছিল। এ বিষয়ে মিলের সত্তাধিকারী দেবনাথের মোবাইলে ফোন করলে তাকে পাওয়া যায়নি।  মিলের ম্যানেজার তনু জানায় আমাদের ভুল হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সরিষা তেল এর সাথে সয়াবিন ও পামওয়েল মিশায়ে সরিষা তেল হিসাবে প্যাকেট করে বাজার যাত করে আসছিল চার বাঘ মার্কা তেল মিল।

 

মোবাইল কোর্ডে পঞ্চাশ হাজার টাকা ও পাঁচ ব্যারেল সয়াবিন তৈল জব্দ করা হয়। এসময় ডিবি ইন্সপেক্টর শহিদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

Ads