হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এ বিশ্ব আথ্রাইটিস দিবস পালন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, ০৩:২৩ এএম


হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এ বিশ্ব আথ্রাইটিস দিবস পালন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

আর দেরি নয়, আথ্রাইটিস চিকিৎসার এখনই সময় এই পতিপাদ্যকে সামনে রেখে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে গত মঙ্গলবার ১২ অক্টোবর বিশ্ব আথ্রাইটিস দিবস পালন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে ডাঃ তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ শাহ মোঃ সরোয়ার জাহান, বক্তব্য রাখেন ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী মোঃ কামরুল হাসান, ডাঃজয়নাল আবেদিন জুয়েল,ডাঃ কাউসার আহমেদ, ডাঃ মনজুরুল আহসান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আথ্রাইটিস নিয়ে  আর নয় দেরি, আর নয় অবহেলা, এখনই সময়, সকলকে সচেতনতার আওতায় আনতে হবে, দায়বদ্ধতার ভিত্তিতে সামাজিক ভাবে উদ্বুদ্ধকরণ করতে হবে জনগণকে,আর সবসময়ই  রোগের শুরুতেই চিকিৎসা প্রয়োজন।

 

আলোচনা সভা পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।

 

Ads