সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৮ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষ রোপন, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্প্যমাল্য অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন ফলজ ও ফুলের বৃক্ষ চারা বিতরণ, আনন্দ র্যালি ও দোয়া মাহফিল।
উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন জন্মদিন পালন করে। শহিদ এমপি লিটন স্মৃতি সংসদের আয়োজনে গত মঙ্গলবার রাতে উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে চত্ত্বরে জন্মদিন উদ্যাপন কমিটির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা বাবুল, সুখ চাঁন সাহা, পরেশ মন্ডল, আলমগীর, মিনহাজুল খান অপু, পৌর ছাত্রলীগ সভাপতি খন্দকার মাইদুল, ইসলাম, সাধারণ সম্পাদক সুমনমিয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।
এসময় বক্তারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। তা এই দেশবাসী জানতে পেরেছে, এছাড়া বিভিন্ন দূর্যোগ মোকাবেলা করেছেন।




















