সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২ পিএম


সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিরুদ্ধে সিমাহীন দূর্নীতি-দুব্যবহারের প্রতিবাদের মানববন্ধন করেছেন চেয়ারম্যান দূর্নীতি প্রতিরোধ কমিটি ও এলাকাবাসী।

 

গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদ চত্তরের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের পিনুর মোড় নামকস্থানে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।

 

মানববন্ধন চলাকালিন সময় বক্তব্যে রাখেন, চেয়ারম্যান দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলম মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোন্তাজ আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক আহসান হাবিব ডলার, তোফাজ্জল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, ছাত্রলীগ নেতা মামুন মিয়াসহ আরও অনেকে।

 

এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান গোলাম কবির মুকুলের ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন সময় তার সন্ত্রাস বাহিনী দিয়ে সাধারণ জনগণকে হুমকি প্রদান করেন। ইউনিয়ন পরিষদকে দূর্নীতির আখড়ায় পরিনত করেন। দূর্নীতির প্রতিবাদে এলাকাবাসী চেয়ারম্যান বিচারের দাবিতে মানববন্ধন করে।

 

Ads