কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৫ পিএম


কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (৪ সেপ্টেম্বর)  দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দুই শিশু হলেন, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৫) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৩)। একেই এলাকার বাসিন্ধা।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যারা জানান, বেলা সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রজেক্টে গোসল করতে নামের ৪ জন। এসময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুজন শিশু উঠে আসতে পারলেও  সিয়াম ও মাহিন তলিয়ে যায়। কয়কজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।  প্রায় এক ঘন্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে উঠে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন,  তারা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তারা মারা গেছেন।

Ads