গাইবান্ধায় সরকারি উন্নয়ন কাজে বাধা শিক্ষকদের সংবাদ সম্মেলন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ আগস্ট ২০২১, ১০:৩৪ পিএম


গাইবান্ধায় সরকারি উন্নয়ন কাজে বাধা শিক্ষকদের সংবাদ সম্মেলন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

গাইবান্ধা সদরের মালিবাড়ী বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকী, বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা এবং অবৈধ আ্যাডহক কমিটির সদস্য মতিয়ার রহমান রানার সদস্য পদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 বুধবার ২৫ আগষ্ট দুপুরে জেলা পরিষদ মিলনায়নতনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাইবান্ধার ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাইবান্ধা'র সাধারন সম্পাদক মারুফ হাসান বাবু। তিনি বলেন, গত শুক্রবার ২০ আগষ্ট গাইবান্ধা সদরের মালিবাড়ি বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যস্বাস্থ্য বিভাগ, গাইবান্ধা কর্তৃক বরাদ্দকৃত ওয়াশ ব্লকের কাজের জন্য র‌্যাম ভাঙ্গার কাজ শুরু হয়। কাজ শুরুর প্রায় দুই-তিন ঘন্টা পর অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মতিয়ার রহমান রানা কাজে বাধা দেয় এবং বিদ্যালয়ের দপ্তরী কাম-পিয়ন ও কাজে নিয়োজিত শ্রমিককে গালিগালাজ ও হুমকী ধামকী দেয়। শুধু তাই নয় মতিয়ার রহমান রানা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী হাবিবা সুলতানার মোবাইলে ফোনে কোন কিছু জানতে না চেয়ে অবাঞ্চিত কথা বলে ও হুমকী দেয়।  বিষয়টি প্রধান শিক্ষক কর্তৃপক্ষকে অবহিত করে এবং অনুমতি সাপেক্ষে গত সোমবার ২৪ আগষ্ট পূনরায় কাজে নির্দেশনা দেয়।  কিন্তু, ঐদিন সকালেও আবারো প্রধান শিক্ষকের মোবাইল ফোনে স্বরাষ্ট মন্ত্রনালয়ের কথা বলে তাকে দেখে নেয়ার হুমকী দেয় রানার ছোট ভাই রিপন। তদুপরি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রধান শিক্ষকের নামে নানা প্রকার মিথ্যা তথ্য পোষ্ট করে। এছাড়াও মতিয়ার রহমান রানার দাতা সদস্য পদের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিগত স্কুল কমিটিতে পরপর দুইবার সভাপতি পদে থাকার পরও বিধি ভঙ্গ করে তৃতীয় বার সভাপতি হতে চেয়েছিলেন রানা। পরে সভাপতি হতে না  পেরে কমিটির নামে মামলা দিলে আদালত কমিটির কার্যক্রম স্থগিত করে। বর্তমানে স্কুলটি আ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।

 

অবিলম্বে দাতা সদস্যের পদ বাতিলসহ বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা ও প্রধান শিক্ষককে হুমকী দেয়ার বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানান। বক্তব্য প্রদান শেষে মালিবাড়ি বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী হাবিবা সুলতানা সাংবাদিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। । সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাইবান্ধা'র সভাপতি আনোয়ারুল ইসলাম, মালিবাড়ি বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাসহ শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ads