শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে লালমনিরহাটে মানববন্ধন
২১ আগস্ট ২০২১, ০৭:১৬ পিএম
শিক্ষার্থীদের ভবিষ্যতের চিন্তা করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে 'সচেতন অভিভাবক সমাজ' নামে একটি সংগঠন লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২১ আগষ্ট) দুপুরে সদরের এলাকার বাটা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরের পরিচালনায় মানব বন্ধনে বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তাই তাদের কথা চিন্তা করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা ইন্টারনেটরে মাধ্যমে বিভিন্ন গেম খেলায় আশক্ত হচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ দ্রুত যেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন।
মানবান্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সাধারণ সম্পাদক বদিউজ্জামান সোহাগ, গণসংহতি আন্দোলন আদিতমারী উপজেলা শাখার আহবায়ক নয়ন কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মুহিন রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজমুল হক পুতুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সাবেক সভাপতি এ্যাডঃ মধু সুধন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত প্রমুখ।
আরও পড়ুন...স্কয়ার গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ
এছাড়াও মানববন্ধনে সচেতন অভিভাবক সমাজ লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




















