হাতীবান্ধায় গাছ খেকো চেয়ারম্যানের বিচারের দাবীতে মানবন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ আগস্ট ২০২১, ০৫:৪৯ পিএম


হাতীবান্ধায় গাছ খেকো চেয়ারম্যানের বিচারের দাবীতে মানবন্ধন

ছবি- প্রতিদিনের চিত্র।

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রাস্তার গাছ কর্তন করায় ইউপি চেয়ারম্যার আবু হেনা মোস্তফা জামাল সোহলের বিচারের দাবীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

 

এদিকে গাছ কর্তনের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ার ৯ দিন পেড়িয়ে গেলেও কোন ব্যবস্থা নেননি প্রশাসন।

 

মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

 

এর আগে এ ঘটনায় গত রবিবার (৮ আগষ্ট) স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা জামাল সোহেলের বিরুদ্ধে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাননীয় প্রধানমন্ত্রী, লালমনিরহাট এক আসনের এমপি, দুর্নীতি দমন কমিশন, লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

 

আবু হেনা মোস্তফা জামাল সোহেল হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযোগকারী আব্দুর রহমান উপজেলার বুড়া সারডুবি গ্রামের মৃত ছকমল খাঁয়ের পুত্র।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন ও অভিযোগকারী আব্দুর রহমান।

 

হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন তার বক্তব্যে বলেন, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা দেশে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। সেখানে বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

 

এছাড়া ফকিরপাড়া ও বড়খাতা ইউনিয়নের সরকারী গাছ কেটে পরিবেশের ভারসম্যই নষ্ট হয়নি, সরকারী সম্পদও নষ্ট করেছে। প্রশাসন এতো দিনেও কোন পদক্ষেপে নিচ্ছে না কেনো? আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।  


অভিযোগকারী আব্দুর রহমান বলেন, অভিযোগ দেয়ার ৯দিন হয়ে গেলো কিন্ত এখন অবদি কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমরা হতাশ। আজ মানববন্ধন করা হলো। অতি দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আরও কঠোরতম কর্মসূচী দেয়া হবে।  

 

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় এখনো তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।


 

Ads