সুন্দরগঞ্জে শহীদ মিনার ও হ্যান্ডওয়াশ কর্ণারের উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ০৯:৩২ পিএম


সুন্দরগঞ্জে শহীদ মিনার ও হ্যান্ডওয়াশ কর্ণারের উদ্বোধন

ছবি- প্রতিদিনের চিত্র।


মুজিব শতবর্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার ও সকল বিদ্যালয়ে নির্মিত হ্যান্ডওয়াশ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বেকাটারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার আশিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম হারুন-উর-রশিদ, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, সাংবাদিক শাহ মোঃ রেদওয়ানুর রহমান, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, গোলাম রব্বানী, খায়রুল ইসলাম খাজা, জিয়াউর রহমান, শিউলি রানী সরকার প্রমূখ। আলোচনা শেষে ফিতা কেটে শহীদ মিনার ও হ্যান্ডওয়াশ কর্ণারের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে করোনাকালে উপজেলার ১১টি ক্লাস্টারের মধ্যে অল্প সময়ে হ্যান্ডওয়াশ কর্ণার নির্মাণ শেষ করে প্রথম স্থান অর্জন করায় চন্ডিপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

আরো পড়ুন: আল্লাহকে নিয়ে কটুক্তি: রিতা দেওয়ানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, নির্মাণ, মেরামত ও অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ আসে। এ বরাদ্দের টাকা দিয়ে বিভিন্ন জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কোমলমতি শিশুরা যাতে শ্রদ্ধার্ঘ্য অর্পন ও দিবসটির তাৎপর্য উপলব্ধি করতে পারে সে দৃষ্টিকোন থেকে যে প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেখানে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ৭১ টি বিদ্যালয়ে দৃষ্টি নন্দন শহীদ মিনার নির্মাণ করা হয়। অপরদিকে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার টাকা দিয়ে করোনা মোকাবেলা ও শিশুদের পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য হ্যান্ডওয়াশ কর্ণার নির্মাণ করা হয়।

Ads