রংপুর নগরীতে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছে মেট্রোপলিটন পুলিশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ মার্চ ২০২০, ০৭:৪২ পিএম


রংপুর নগরীতে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছে মেট্রোপলিটন পুলিশ

ছবি- প্রতিদিনের চিত্র

রংপুর নগরীর সড়কে ও জনসমাগম এলাকাগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

বুধবার সকালে থেকে নগরীর কাচারী বাজার এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্লিচিংপাউডার ও স্যাভলন মিশানো এই জীবাণুনাশক স্প্রে ছিটানো ব্যবহার করা হচ্ছে পুলিশের জলকামান গাড়ি।

কাচারী বাজার এলাকা , সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়,গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগ,পার্কের মোড় সহ নগরের প্রধান সড়ক সংলগ্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে স্যাভলনের সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে তা স্প্রে করা হয়।

এব্যাপারে আরপিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) আলতাব হোসেন  জানান, জলকামান গাড়ি ব্যবহারে অনেক দুর থেকে স্প্রে করা সম্ভব। নগরীর রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগম এলাকাগুলো এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম শুরু করেছে। স্থানীয় কাউন্সিলর এই কার্যক্রম তদারকি করছেন।

Ads