রংপুরের পালিচড়ায় বিনামূল্যে মাস্ক বিতরণ
২৩ মার্চ ২০২০, ০৯:২০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্কের অগ্নিমূল্য ঠেকাতে কারুপণ্য রংপুর লিমিটেড নিজের তৈরি ১০লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ-এর সহযোগিতায় সোমবার সকালে রংপুর সদরের পালিচড়া হাটে পথচারি, রিকশা-ভ্যান চালক, নারী-শিশুসহ সর্বস্থরের মানুষের মাঝে বিনামূল্যে প্রায় দেড় হাজার মাস্ক বিতরণ করা হয়।
এসময় সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।যুগান্তর স্বজন সমাবেশের মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের রংপুর জেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন,উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠক হাসান আল সাকিব, সদ্যপুষ্কুরিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যাক্তা আরিফুজ্জামান মুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী করোনাভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশ কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হন। একারণে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। সর্দি-কাশি, জ্বরে এবং ধুলোবালু ও জীবাণু মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে।





















