রাজারহাটে হবিবর রহমানের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবী
২১ মার্চ ২০২০, ০৭:৫০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামে হবিবর রহমানের হত্যাকান্ডের অন্যতম আসামীদেরকে গ্রেফতারের দাবীতে আজ সকল সাড়ে ১১টায় এলাকাবাসীর আয়োজনে প্রেসক্লাব রাজারহাট চত্বরে মানববন্ধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মামলায় বাদ পড়া অন্যতম আসামী আলমগীর হোসেন ও তার বড়ভাই নজরুল ইসলামকে দ্রুত গ্রেফতারের আহবান জানিয়ে বক্তব্য রাখেন, হবিবরের মা অবিরন বওেয়া, স্ত্রী শাহিনা খাতুন, একমাত্র মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে সায়মা হ্যাপি, মামলার বাদী কাজিমুদ্দিন সহ অন্যরা।
উল্লেখ্য ১৮ ফেব্রুয়ারি উক্ত গ্রামের দিন দুপুরে হাসেন আলী মণ্ডলের পুত্র ছমেদ আলীর(৪৫) সাথে একই গ্রামের মৃত শহীদ আলীর পুত্র সুলতান(৫৫) পূর্বে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পযার্য়ে ছমেদ আলীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে এসে সুলতান আলীর লোকজনের উপর হামলা চালায়।
এসময় হবিবর রহমান(৩৪) মাথায় কাস্তে দিয়ে কোপ মারে। মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিতসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারী সে মারা যায়।




















