পীরগঞ্জে গর্ভবতী ছাগল পিটিয়ে মারার অভিযোগ!
১১ ডিসেম্বর ২০১৯, ০৬:৫০ পিএম
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামের দিনমজুর অসহায় রেজাউল করিমের গর্ভবতী ছাগল পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানাজায়, চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলিল মাস্টারের আমবাগানের মধ্যে আবাদী হলুদ ক্ষেতে গতকাল দিনমজুর রেজাউল করিমের নিরীহ পশু গর্ভবতী ছাগল গেলে পূর্ব শত্রুতার জেরে জলিল মাস্টার ছাগলটিকে পিটিয়ে মেরে ফেলে ।
এঘটনায় অভিযুক্ত জলিল মাস্টারের সাথে মুঠো ফোনে যোগায়োগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ছাগলের মালিক দিনমজুর রেজাউল করিম জানান, এ ঘটনাটি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি। একজন শিক্ষক কিভাবে এমন নির্মম ভাবে গর্ভবতী ছাগলকে পিটিয়ে হত্যা করে । আমি এর বিচার চাই।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ছাগলটির মালিক বিষয়টি আমাকে অবগত করেছেন। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।




















