লালমনিরহাটে ১৯০ কেজি গাঁজাসহ আটক-২
৩০ নভেম্বর ২০১৯, ১১:৩১ পিএম
লালমনিরহাটে ১৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার ১১টা সময় জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি মাহফুজ আলম ও এস আই নুর আলমসহ পুরো ফোর্স সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকা থেকে আগত একটি বালু ভর্তি ট্রাক্টর থামিয়ে তল্লাশী করলে ট্রাক্টরের বালুরতে লুকানো ২৪ প্যাকেট (১৯০ কেজি) ভারত থেকে মাদকদ্রব্য (গাঁজা) ভর্তি বস্তা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য প্রায় ২৫ লাখ টাকা।
এসময় ট্রাক্টরের চালক এবং চালকের সহযোগীকে আটক করে পুলিশ। পরে সদর থানা পুলিশের এসআই নুর আলম সরকার বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে মামলা দায়ের করেন। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি মাহফুজ আলম।




















