পাবনায় জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ১৫
২৮ জুলাই ২০২২, ১০:৩৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
পাবনার আটঘরিয়ায় জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার, পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, জুয়া খেলা সহ সকল অপরাধ মুক্ত করার লক্ষে আটঘরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার (২৭ জুলাই) ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ১৫ জন জোয়ারীকে আটক করে আটঘরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও বরুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল গাফ্ফার (৪৭), মৃত মজির উদ্দিনের ছেলে মো: সেলিম (৩৮), মো: রোস্তম প্রাং এর ছেলে মো: লিটন (৩৫), কন্দপপুর গ্রামের মো: আবুল হাশেমের ছেলে মো: সজল (২৮), মৃত খালেক এর ছেলে মো: উকিল আলী (৪০), মো: পলাশ এর ছেলে মো: সাগর (২০), দেবোত্তর গ্রামের মো: সামাদের ছেলে মো: মিজান (২৭), মৃত ইয়াছিন আলীর ছেলে আবু সাঈদ (৩৭), নাগদহ গ্রামের হারুনর রশিদ মন্ডলের ছেলে মো: বাবুল আক্তার (৪০), মৃত ধলু সেখের ছেলে মো: রফিক (৪০), চক ধলেশ^র গ্রামের মো: আনসার আলীর ছেলে মো: ফারক হোসেন (৩৪), মৃত শুকুর আলীর প্রাং এর ছেলে মো: মালেক (৩০), বিশ্রামপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো: আব্দুল হালিম (৫২), সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: হিরা (৩৫), ও সদর থানার শাহাপুর জাশাদল গ্রামের মৃত মজুর ছেলে মো: রাজা (৩৫)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার (২৭ জুলাই) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবত্তর বাজারের একটি ক্লাবঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




















