নাটোরে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৫২ জন করোনা আক্রান্ত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ আগস্ট ২০২০, ০৫:৩৫ পিএম


নাটোরে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৫২ জন করোনা আক্রান্ত

ছবি- সংগৃহীত

 

২৪ঘন্টায় নাটোরে সর্বোচ্চ ৫২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গতকাল রোববার রাত পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪৪। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৫২টি নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ হয়। এর মধ্যে সদরে সর্বোচ্চ ২৭ জন, বড়াইগ্রামে ১৭ জন, বাগাতিপাড়ায় ৭ জন ও সিংড়ায় একজন আছেন।

নতুন যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী। এর মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত প্রায় সবাই এবং এর আগে সংক্রমিত চিকিৎসক আনছারুল হক ও সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মালিকানাধীন হাসপাতালের ১৪ জন স্বাস্থ্যকর্মী। সংখ্যার দিক থেকে এর পরের অবস্থান পুলিশ বিভাগে।

 

 

 

 

 

Ads