সিংড়ায় বাঁশ ঝাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ মে ২০২০, ০৯:০০ পিএম


সিংড়ায় বাঁশ ঝাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ছবি- প্রতিদিনের চিত্র


নাটোরের সিংড়ায় বাড়ীর পাশের বাঁশ ঝাড় থেকে  সুনিল(৪৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। দিনমজুর সুনিল উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের কলিন চন্দ্রের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল বৃহষ্পতিবার রাত থেকেই সুনিল নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। শুক্রবার ভোরে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকি জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

Ads