সিরাজগঞ্জ ছাত্রলীগের যুগ্ম সা: সম্পাদক হলেন ডলার
২৮ নভেম্বর ২০১৯, ০৩:৫৫ পিএম
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কৃতিসন্তান রেফায়েত আহমেদ ডলার।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সুপারিশক্রমে এ কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ঘোষিত এ কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আইন অনুষদের শিক্ষার্থী মেধাবী ও স্বচ্ছ ভাবমূর্তীর এই ছাত্রনেতা।
এ প্রসঙ্গে রেফায়েত আহমেদ ডলার বলেন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় রাজনৈতিক দিকনির্দেশক আব্দুল্লাহ বিন আহমেদ ভাইয়ার প্রতি।
তিনি আরো বলেন, আমি সেই ছোট্টবেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকেই তাঁর নিজহাতে গড়া বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগকে ভালোবাসা। আমি রাজনীতি করি আমার দেশের জন্য ও গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য। আমি আজ নিজেকে নিয়ে গর্ববোধ করি ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনের কর্মী হতে পেরে। রাজনীতি করতে হলে নীতি থাকতে হয় সত্য কথা বলার সাহস রাখতে হয়।ছাত্র রাজনীতি মানে নিঃর্স্বার্থে জনসাধারণের উপকার করা বাণিজ্য না এবং ছাত্র রাজনীতি মানে ছাত্রদের অধিকারের লড়াই, প্রশ্নের লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিববাদের লড়াই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমি আরো বদ্ধপরিকর।
রেফায়েত আহমেদ ডলার সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মাছুমপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
উল্লেখ্য তিনি, সিরাজগঞ্জ পৌরসভার সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।




















