বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেফতার
২৭ নভেম্বর ২০১৯, ১১:১৪ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পালাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া গ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দর রহমান দৌলতপুর গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে ও আঃ রাজ্জাক ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত রহমত মন্ডলের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ও ধুকুরিয়াবেড়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আঃ রাজ্জাক ও আব্দুর রহমান নামে নারী ও শিশু মামলার ২০০৭ সালের পালতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















