বেলকুচিতে চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ নভেম্বর ২০১৯, ০৩:২১ পিএম


বেলকুচিতে চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০(দশ) লিটার চোলাই মদসহ  মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার সকালে বেলকুচি পৌর এলাকায় মুকুন্দগাঁতী  সুইপার কলোনী এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবাদল বাশফোর এর বসত বাড়িতে টিনের ছাপড়া ঘর থেকে ১০ (দশ) লিটার চোলাই মদসহ  শ্রীমতি চাঁদনী নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত হলেন  মুকুন্দগাঁতী গ্রামস্থ  সুইপার কলোনীর  শ্রীবাদল বাশফোরের স্ত্রী শ্রীমতি চাঁদনী (৪০)।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মুকুন্দগাঁতী সুইপার কোলনী এলাকায়  মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১০ (দশ) লিটার চোলাই মদসহ শ্রীমতি চাঁদনী  নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Ads