শিবগঞ্জে মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে বিরোধী আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ পিএম


শিবগঞ্জে মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে বিরোধী আলোচনা সভা

ছবি - সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোবারকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসআই আয়নাল হক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান মিঞা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোহর আহমেদ, মোবারকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সদস্য মো. কামাল উদ্দিন সহ অনেকে।

এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসা.নুরজাহান বেগম, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইশাহাক আলী, সাবেক ওয়ার্ড সদস্য বেনাউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, নামোটিকোরী আলিয়া মাদ্রাসার সুপার আব্দুস সালাম, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামানসহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Ads