বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা
১০ নভেম্বর ২০১৯, ০৫:৫৩ পিএম
ছবি - সংগৃহীত
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আসিফ জামান রুপম ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার কর্তৃক স্বাক্ষরিত কমিটিতে রবীন্দ্র অধ্যয়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাহিয়ান আহম্মেদ নাফিউ কে সভাপতি ও সাংস্কৃতিক ঐতিয্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগ হোসেন কে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার কমিটির অনুমোদন দেয়া হয়েছে ।
নব নির্বাচিত সভাপতি নাহিয়ান আহম্মেদ নাফিউ বলেন, সাধারণ শিক্ষার্থী, জনগণ ও দেশের কল্যাণে সবসময় নিরালসভাবে কাজ করে যাবো। এছাড়াও তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সুষ্ঠু ধারায় রাজনীতি করার আহŸান জানান।
নব নির্বাচিত সাধারন সম্পাদক সোহাগ হোসেন জানান, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন প‚রণে এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা কাজ করে যাবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।




















