রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি গঠন

ছবি - সংগৃহীত

মুক্তিযুদ্ধ মঞ্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন রবীন্দ্র অধ্যায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম সরকার নীরব এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমীন প্রীতি।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত মুক্তিযুদ্ধ মঞ্চ প্যাডে ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে কমিটি প‚র্ণাঙ্গ করে কেন্দ্রীয় কমিটির সদর সেলে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নব নির্বাচিত সভাপতি ইব্রাহিম সরকার নীরব বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর বর্তমান তরুন প্রজন্ম। কিন্ত আক্ষেপের বিষয় আমরা বর্তমান তরুন প্রজন্ম আমাদের জাতীর সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেকটাই অসচেতন। তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ মঞ্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা কাজ করবে নিরলসভাবে।

 

Ads