শৃঙ্খলা পরিপন্থী কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না- ডা. শফিকুর রহমান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ মে ২০২৫, ১২:৫১ পিএম


শৃঙ্খলা পরিপন্থী কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না- ডা. শফিকুর রহমান

 

লীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না বলে দলীয় সহকর্মীদের উদ্দেশে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না— ব্যক্তি তিনি যেই হোন না কেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জামায়াতের আমির এক ফেসবুক পোস্টের মাধ্যমে দলের নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দেন।

তিনি পোস্টে লেখেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

এদিকে বুধবার সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। যেখানে দেওয়া এক ভাষণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই।
 

Ads