চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য জেলাসমূহে বরাদ্দ দিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম


চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য জেলাসমূহে বরাদ্দ দিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়


পার্বত্য চট্টগ্রামে অন্যতম উৎসব চৈত্র সংক্রান্তি- বৈসু, বিজু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রান, বিহ উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে পুনর্বাসন কর্মসূচি ও ত্রাণ কার্য  বরাদ্দ খাত থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবান জেলা প্রশাসক বরাবর  প্রতি জেলায় ১৫০ মে.টন করে মোট ৪৫০ মেট্রিক টন গম অনুদান মঞ্জুর করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

উল্লেখ্য,  রবিবার (৬ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে জারিকৃত মঞ্জুরীপত্রে তিন পার্বত্য জেলা  খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে গম খাদ্যশস্য হিসাবে ৪৫০ মেট্রিক টন চাল উপ বরাদ্দ প্রদান করা হয়।

Ads