আক্কেলপুরে মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড
০২ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ পিএম
মোঃ আজমল হোসেন। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইড যুক্ত কুপিজেসিক নেশার ইনজেকশন সেবন করার অপরাধে এক মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মুনিরা সুলতানা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক এর সার্বিক সহযোগীতায় সঙ্গিয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালাচ্ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়িতে মোঃ আজমল হোসেন (৩৭) নিজ শরীরে নেশার ইনজেকশন পুশ করার সময় বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইড যুক্ত কুপিজেসিক ইনজেকশন একটি এম্পুল (২ এমএল) ও একটি সিরিজ উদ্ধার করেন।
উদ্ধার শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোঃ আজমল হোসেনকে ৫শত টাকা জরিমানা ও ১৫দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা বলেন, বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইড যুক্ত কুপিজেসিক নেশার ইনজেকশন পুস করার সময় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থদন্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।




















