অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২০ হাজার টাকা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০২২, ০৫:৫৪ পিএম


অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২০ হাজার টাকা

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিওডিইসি)। প্রতিষ্ঠানটিতে ‘ক্রেডিট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম

ক্রেডিট অফিসার।

 

পদসংখ্যা

মোট ৬০ জন।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মাইক্রো ফাইন্যান্স, এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। এছাড়াও রিপোর্ট রাইটিং স্কিল থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

 

কর্মস্থল

বাগেরহাট, বরিশাল, চট্টগ্রাম, ঝালকাঠি, খুলনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী ও পিরোজপুর।

 

বেতন

১৪,০০০- ২০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। প্রবেশন পিরিয়ড শেষ বেতন ২৪,০৮০ টাকা

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ

১০ সেপ্টেম্বর, ২০২২।

 

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

 

Ads