ঢাকায় পারটেক্স স্টার গ্রুপে চাকরি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ আগস্ট ২০২২, ০৬:১০ পিএম


ঢাকায় পারটেক্স স্টার গ্রুপে চাকরি

 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পারটেক্স স্টার গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার/ সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন।

 

পদের নাম

অফিসার/ সিনিয়র অফিসার – ইন্টার্নাল কনট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাবরক্ষণ বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিএ (সিসি) সার্টিফাইড প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

 

কর্মস্থল

ঢাকা।

 

বেতন

আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি ও দুইটি উৎসব বোনাস দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ

১৮ আগস্ট, ২০২২।

সূত্র : বিডিজবস

Ads