আহছানিয়া মিশনে চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ পিএম


আহছানিয়া মিশনে চাকরির সুযোগ

ছবি- সংগৃহীত।

 
বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন ’প্রোগ্রাম অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

পদের নাম:  প্রোগ্রাম অফিসার, টিভিইটি

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)

 

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে  বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় টিভিইটি, সিবিটিএ ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে কাজের ধারণা থাকতে হবে। পারদর্শী হতে হবে বাংলা ও ইংরেজি ভাষায়। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি এমএস অফিস ব্যবহারে পারদর্শী হতে হবে। ভ্রমণে আগ্রণের পাশাপাশি উন্নয়নমূলক কাজে  অভিজ্ঞতা থাকতে হবে।

 

বেতন: ৭০,০০০ টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।


যেভাবে আবেদন করবেন: কাভার লেটার, সিভি (চার পৃষ্ঠার মধ্যে), যোগাযোগের ঠিকানা, মোটিভেশনাল লেটার (যে কারণে নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন), এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদ অফিসের ঠিকানায় ডাকযোগে বা স্ক্যান করে ই–মেইলে পাঠাতে হবে। বিস্তারিত জানতে।

 

যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন: ডেপুটি ডিরেক্টর (এইচআর), অ্যাডমিন অ্যান্ড এইচআর বিভাগ, ঢাকা আহছানিয়া মিশন, বাড়ি-১৯, রোড-১২ (নতুন), ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯।

 

ই–মেইল ঠিকানা: hr.dam@ahsaniamission.org.bd

আবেদনের শেষ তারিখ:  ২৭ ডিসেম্বর, ২০২১

 

Ads